ফিট থাকতে যে রুটিন মেনে চলেন রোনালদো
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অসাধারণ এই খেলোয়াড় নিজের ফিটনেস ও ব্যক্তিত্বের কারণেও সমান জনপ্রিয়। এখন সবচেয়ে বড় খবর হলো নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন তিনি। ৩৬ বছরের রোলানদো ২৬ বছরের টগবগে যুবকের শক্তি কোথায় পান? কোন রুটিনে তিনি দিন পার করেন?
রোনালদোর শরীরে মাত্র সাত শতাংশ চর্বি রয়েছে। তার শরীরের ৫০ শতাংশই পেশী। পরীক্ষায় দেখা গিয়েছিল নিজের বয়সের থেকে ১৪ বছরের কম অ্যাথলেটের মতো কর্মক্ষমতা রয়েছে তার। তার প্রতিদিনকার রুটিন সম্পর্কে চলুন জেনে নিই-
খাদ্যাভ্যাসেই লুকিয়ে রয়েছে এই রহস্যের উত্তর। সঠিক খাওয়া দাওয়া করেই তারুণ্য ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকেই রোনালদোর নিজস্ব ডায়েটিশিয়ান রয়েছেন। তার কথা অনুযায়ী, সারা দিনে ছয় বার খাবার খান তিনি। খাবারে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, শস্য। ফ্যাট জাতীয় খাবার খুব কম খান রোনালদো। রোনালদো বলেন, 'রোজ খাবার খাও। শক্তি ধরে রাখার জন্য এটা জরুরি।'
প্রাতরাশে তারকা ফুটবলারের পছন্দ চিজ, হ্যাম এবং দই। মধ্যাহ্নভোজের আগে মুরগির মাংস এবং সালাদ খান তিনি। মধ্যাহ্নভোজে টুনা মাছ, অলিভ, ডিম এবং টমেটো খান এই তারকা ফুটবলার।
এছাড়াও রোনালদোর খাদ্য তালিকায় থাকে ফল এবং অ্যাভাকাডো, সঙ্গে পাউরুটি। রাতের খাবারের আগে খান সোর্ড মাছ এবং ফল। রাতের খাবারে থাকে মাংস এবং স্কুইড।
কখনোই মদ্যপান করেন না এই সদ্য সাবেক জুভেন্টাস তারকা। প্রচুর পানি পান করেন। ঠাণ্ডা পানীয় যে তার পছন্দ নয়, সেটা তো ইউরো কাপেই বুঝিয়ে দিয়েছিলেন।
সারা দিনে সাড়ে সাত ঘণ্টা ঘুমান তিনি। তবে টানা নয়। দিনে ৯০ মিনিট করে পাঁচ বার ঘুমন রোনালদো। খেলা না থাকলে নিজের মতো অনুশীলন করতে থাকেন। শরীর ঠিক রাখতে বার বার ব্যায়াম করেন।
সারা দিনে তিন থেকে চার ঘণ্টা ব্যায়াম করেন সিআরসেভেন। জিমে ২৫-৩০ মিনিট কার্ডিও করেন। দ্রুত দৌড়নো, ভারী ওজন তোলার মতো ব্যায়ামও করেন।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ