কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের উপশাখা উদ্বোধন
প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা নিয়ে যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপশাখা উদ্বোধন করা হয়েছে। চুকনগর বাজার সংলগ্ন ব্রীজ উপজেলার সন্যাসগাছা বাজারস্ত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর উত্তর পার্শে আসাদ মার্কেটের দ্বিতিয় তলায় গত সোমবার (১৮ নভেম্বর) দুপুরে একটি আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পিএলসি-এর ১৭৭তম উপশাখা উদ্বোধন করা হয়। কেশবপুর শাখার অধীনে ওই উপশাখা বর্তমান চলবে।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের খুলনা প্রধান আঞ্চলিক জোন এসভিপি আশিক রাজি এর সভাপতিত্বে এবং সন্ন্যাসগাছা উপশাখার ইনচার্জ এনামুল কবীর-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ডিভিশন কন্ট্রোল ব্রাঞ্চেস অব হেড ও এসভিপি মোঃ শফিকুল ইসলাম। স্থানীয় অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন, সন্যাসগাছা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্স এর স্বত্বাধিকারী সমাজসেবক মহাদেব কুমার পাল, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি,এম.আব্দুস সালাম সবুজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহামুদুর হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার সরদার, আসাদ মার্কেটের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার আসাদুজ্জামান, সন্ন্যাসগাছা বাজারের ব্যবসায়ী আশরাফ গাজী, ভক্ত প্রসাদ দে, আলমগীন হোসেন প্রমূখ। এসময় গৌরীঘোনা ইউনিয়নসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মোঃ আবদুস সালাম ফিতা কেটে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সন্ন্যাসগাছা বাজারস্ত উপশাখা উদ্বোধন করেন। দোয়া পরিচালনা করেন,আশরাফুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: আব্দুল্লাহ আল মামুন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান