মেসির পর গ্রিজম্যানকেও দলে রাখতে পারল না বার্সা
সম্প্রতি দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসিকে ছেড়ে দেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন।
এবার গ্রিজম্যানকেও দলে রাখতে পারলো না কাতালান ক্লাবটি। দলবদলের শেষ দিনে পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরে গেলেন ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যান।
শেষ মুহূর্তের এমন দলবদলে ঢাকা পড়ে গেছে অ্যাটলেটিকো ও গ্রিজম্যানের চুক্তির খুঁটিনাটি। তবে বার্সেলোনা ধারে ছেড়ে দিয়েছে ফরাসি এই স্ট্রাইকারকে। বিশাল অংকের দলবদল অর্থ ও বেতনের বিনিময়ে দুই মৌসুম আগে অ্যাটলেটিকো থেকে বার্সাতে এসেছিলেন গ্রিজম্যান। কিন্তু আর্থিক সংকটে থাকা বার্সেলোনার শেই বিশাল অংকের বেতন দিতে ব্যর্থ হয়ে ধারে ছেড়ে দিল গ্রিজম্যানকে।
এদিকে গেলোবারের লিগজয়ী অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও গ্রিজম্যানকে দলে ভেড়াতে চেয়েছিলেন, যা সাউল নিগুয়েজকে চেলসিতে ধারে পাঠিয়ে দেওয়াতে আরও সহজ হলো। তাই আবারও সেই পুরনো ডেরাতেই ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যান।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি