ব্রাহ্মণবাড়িয়াটিয়া রোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়াটিয়া রোড ইলেকট্রিশিয়ান সংগঠনের উদ্যোগে আজ ব্রাহ্মণবাড়িয়া রেলগেট সংলগ্ন ফুড গার্ডেনে দ্বি- বার্ষিক আলোচনা সভা ও কমিটি গঠনের লক্ষ্যে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ধনু মিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান সংগঠনের সাবেক সভাপতি আবু সাঈদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়ের রোডের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম, তসলিম খান, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মলিন মিয়া।শুভেচ্ছা বক্তব্য রাখেন পারটেক্স কোম্পানির ম্যানেজার রুপন মিয়া,পলি কেবল কোম্পানির ম্যানেজার আরিফুল ইসলাম, সুপার সাইন কেবলের ম্যানেজার মাজারুল ইসলাম, বিজলী কেবলের ম্যানেজার বাহার উদ্দিন এছাড়াও বক্তব্য রাখেন রুকনুজ্জামান রতন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ব থাকতে হবে, ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মালিকদের কে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার আহবান জানান। আমাদের সকলকে কর্ম ও দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। সকলের বিপদ-আপদে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।আমরাই আমাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা একটি স্বাধীন পেশার শ্রমিক তাই আমাদের ঐক্যবদ্ধ ছারা আর কোন পথ নেই।আলোচা শেষে দোয়া পরান জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শিক্ষক আনোয়ার বিন মুসলিম। উক্ত আলোচনা সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মলিন মিয়া কে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
T.A.S / T.A.S
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান