ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মিথ্যা তথ্য দিয়ে কেন্দ্রে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছেঃ গাজী


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৫:২

মোটরসাইকেল শোভাযাত্রা করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতার নাম জামাল উদ্দিন গাজী। তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য। তবে জামাল উদ্দিন বলছেন, শোভাযাত্রা দূরে থাক, গত এক মাসে মোটরসাইকেলেও চড়েননি তিনি। মিথ্যা তথ্য দিয়ে  কেন্দ্রকে কেউ ভুল বুঝিয়েছে তাঁর নামে।

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কারের একটি চিঠি প্রকাশ পায়। যাতে স্বাক্ষর করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠিতে জামাল উদ্দিন গাজীর বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল শোভাযাত্রা করার অভিযোগ আনা হয়েছে।

জামাল উদ্দিন গাজীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলীয় নির্দেশ উপেক্ষা করে আপনি মোটরসাইকেল বহর নিয়ে শোভাযাত্রা বের করেছেন, যা দলের শৃঙ্খলার প্রতি চরম অবমাননা। সুতরাং শৃঙ্খলার অবমাননার দায়ে আপনাকে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান ওরফে শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ওরফে হারুন ও মীর হেলাল উদ্দিন এবং নোয়াখালী জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকে অনুলিপি দেওয়া হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে চিঠিটি ইস্যু করার পর পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রা দূরের কথা, তিনি গত এক মাসের বেশি সময়ের ভেতর কারও মোটরসাইকেলে উঠেছেন বলে মনে পড়ছে না। গতকাল সোমবার প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে কয়েক হাজার নেতা-কর্মীর মিছিল নিয়ে খাসেরহাটে শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে সমাবেশে যোগ দিয়েছেন।

জামাল উদ্দিন গাজীর দাবি, তিনি স্কুলজীবন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ১৬ বছরে অনেক মামলার আসামি হয়েছেন। তিনি এরই মধ্যে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। ওই কারণে দলের ভেতরের কোনো কুচক্রী কেন্দ্রীয় বিএনপিকে ভুল বুঝিয়ে তাঁকে বহিষ্কারের চিঠি দেওয়ার ব্যবস্থা করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জামাল উদ্দিন গাজী গতকাল পাঁচ-সাত কিলোমিটার পায়ে হেঁটে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে দলের সমাবেশে যোগ দিয়েছেন। সেখানে তাঁরা কোনো মোটরসাইকেল শোভাযাত্রা দেখেননি। প্রতিহিংসার কারনে মিথ্যা তথ্য দিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে দলের কেউ তাঁকে বহিষ্কার করিয়েছেন।

এদিকে জামাল উদ্দিনকে গাজীকে বহিষ্কার করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুবর্ণচর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলের একাংশের নেতৃবৃন্দ। 

কোন প্রকার কারন দর্শানোর নোটিশ ছাড়া দীর্ঘ দিনের এমন ত্যাগী নেতাকে সকল পদ থেকে বহিষ্কার করাটা দলের জন্য অমঙ্গলজনক বলেও দাবী করেন একাধিক নেতা। এ নিয়ে সর্ব মহলে চলছে সমালোচনা। 

T.A.S / T.A.S

বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে

কুমিল্লা-৯ আসন, আবুল কালামকে মন্ত্রী চান ২ উপজেলাবাসী

রায়গঞ্জে বসতবাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি- সিগারেট জব্দ

সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারিকরণে ‘অন্যায়ের অবসান’: পররাষ্ট্র উপদেষ্টা

ফরহাদ হোসেন আজাদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বোদা-দেবীগঞ্জের মানুষ

বেশী ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

কুমিল্লার-৯ আসন সহ, ১১টি আসনের ৮৩ প্রার্থীর ৫৭ জনেরই জামানত বাজেয়াপ্ত

নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার অনুষ্ঠিত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজের গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যার চেষ্টা

পাঁচবিবিতে কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুরে সিলমোহরকৃত ২০৩ ব্যালট উদ্ধারের ঘটনায় আদালতের নির্দেশে মামলা

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১