বন্ধ হচ্ছে একক ব্যান্ডের রাউটার
আগামী বছরের এপ্রিল থেকে একক ব্যান্ডের ওয়াইফাই রাউটার নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির নতুন নীতিমালায় বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত বা দেশে আমদানিকৃত সব ওয়াইফাই রাউটারকে ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সমর্থন করতে হবে।
ডুয়াল-ব্যান্ড রাউটারে দুই দশমিক চার গিগাহার্জ এবং পাঁচ দশমিক আট গিগাহার্জ, উভয় রেঞ্জই কাজ করে। একক ব্যান্ডের তুলনায় এসব রাউটারে ইন্টারনেটের গতি বেশি হয় সংযোগ কম বিচ্ছিন্ন হয় এবং বেশি স্থিতিশীল থাকে। নতুন নির্দেশনার কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবাইকে আগামী এপ্রিলের মধ্যে একক ব্যান্ডের রাউটার বদলাতে হবে।
বিটিআরসির এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এই ঘোষণার পক্ষে থাকা বিশ্লেষকরা বলছেন, আরো আগেই ডুয়াল-ব্যান্ড প্রযুক্তির দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল। উন্নত নেটওয়ার্ক সেবার পাশাপাশি ঘনবসতিপূর্ণ শহুরে অঞ্চলে এ ধরনের রাউটারই বেশি কার্যকরী।
সমালোচকরা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য ইন্টারনেট সেবা পাওয়া আরো কঠিন হয়ে উঠতে পারে।
ঢাকার একটি বড় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, 'বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো প্রতিযোগিতামূলক রাখতে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ। তবে একক ব্যান্ডকে ডুয়াল ব্যান্ড দিয়ে প্রতিস্থাপন করতে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি বা প্রণোদনা দেওয়াটা জরুরি।
T.A.S / T.A.S
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা