ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাককানইবির বঙ্গমাতা হলে নতুন হাউজ টিউটর নিয়োগ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ১২:৪৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ৪ জন হাউজ টিউটর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ২ জনকে নতুন এবং ২ জনকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন হাউজ টিউটর হিসেবে নিযুক্ত শিক্ষকরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খাদিজা খাতুন। এছাড়া পুনরায় নিয়োগ প্রাপ্ত হাউজ টিউটর হয়েছেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক তন্বী সাহা এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মাসফিকুন্নাহার শারমিন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আপনাদের যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে আগামী ০২ বছরের জন্য এই বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের 'হাউজ টিউটর' হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বিধি মোতাবেক আপনারা এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?