ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ২:৩

সিরাজগঞ্জের তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে । ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে মোঃ জানমাহমুদের বাড়ীতে রওশন গ্রæপ বাহিনী এ  ঘটনা ঘটায়। এ বিষয়ে জান মাহমুদের স্ত্রী  দেলোয়ারা খাতুন থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, অভিযোগকারীর ছেলে মোঃ রমজান আলী মোঃ বাকির মুদির দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় রওশন গ্রæপ বাহিনীর সদস্য মোঃ মাজহারুল পূর্ব শত্রæতার জের ধরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এ সময় রমজান আলী মাজহারুল কে গালি গালাজ করতে নিষেদ করলে উভয়েই বাকদ্বন্দে জড়িয়ে পরে। তখন  রওশন গ্রæপের সকল সদস্য সেখানে এসে রমজান আলীকে  ঘিরে মারার জন্য তেরে আসে। এমন সময় রমজার আলী প্রাণের ভয়ে দৌড় দিয়ে নিজ বাড়িতে আসে। তখন  মৃত লকু ফকিরের ছেলে মোঃ বাকির হুকুমে ১১ জনের একটি দল  বাঁশের লাঠি শোঠা নিয়ে বে আইনী ভাবে  জানমাহমুদের বাড়ীর গেট,  টিনের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে।  পরে  ঘরের মধ্যে স্টিলের বক্সে থাকা ১২ লাখ টাকা, ২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। এ রকম তান্ডব চালিয়ে চলে আসার সময় রমজান আলীসহ তার পরিবারের সকল সদস্যদের  বিভিন্ন ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকী দেয়।
এ বিষয়ে মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন জানান,  রওশন গ্রæপ বাহিনীর সদস্য আমার বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে এবং আমাদের প্রাণ নাশের হুমকী দেয়।  আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ অ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা