ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে সরকারী গাছ কর্তন


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ২:৩১

সাতক্ষীরার শ্যামনগরে রাস্তার পাশে লাগানো সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে ভূরুলিয়া গ্রামে প্রভাবশালী শ্যামনগর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর পিতা এস এম জালাল উদ্দীনের বিরুদ্ধে লক্ষাধিক টাকা মূল্যের ৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ উঠে।

এসময় স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র নেতারা গাছগুলো আটক করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেয়। তাৎক্ষনিকভাবে নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি সহকারী গগন চন্দ্র মন্ডলকে পাঠিয়ে ওই গাছ জব্দ করেন। 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন বলেন, সরকারী গাছ কাটা আইনত অপরাধ। এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা