ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

এবার নারীদের ক্রিকেটেও স্পন্সর পেল বিসিবি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ২:৩৭

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের খেলায় কখনো স্পন্সর সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। তবে নারী ক্রিকেট দলের জন্য স্পন্সর পাওয়া ছিল যেন দুরূহ কাজ। সবশেষ নিগার সুলতানা জ্যোতিদের কয়েকটি সিরিজেও ছিল না কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আসন্ন আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের জন্য স্পন্সর পাচ্ছে বিসিবি। 

আগামী ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাওয়া এই সিরিজের জন্য টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা, পাওয়ার্ড বাই রুচি। স্পন্সর ঘোষণার সময় আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মেয়েদের ক্রিকেটে আমরা খুব বেশি স্পন্সরশিপ পেয়েছি, এমন খুব একটা মনে করতে পারছি না। উনারা এগিয়ে এসেছেন স্পন্সরশিপের ব্যাপারে, আমার মনে হয় মেয়েরা এটা ডিজার্ভ করেছে।'

'তারা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছে। মেয়েদের ক্রিকেট দেশে বা দেশের বাইরেও আলোচিত হয়েছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেটেও।’শুধু মেয়েদের ক্রিকেটে নয়, বিসিবি এখন স্পন্সর পাচ্ছে বিভিন্ন জায়গায়। এতদিন স্পন্সর পাওয়া যায়নি এসব টুর্নামেন্টে এমন প্রশ্নে বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘আগের বিষয় তো আমি বলতে পারবো না। যেহেতু এরকম একটা সিরিজে সুযোগ ছিল। আমরা এপ্রোচ করেছি, পেয়েছি। যোগাযোগটা গুরুত্বপূর্ণ। কীভাবে আমরা প্রচারটা করবো, এটা উনাদেরকে বোঝালে হয়।’

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা