আপনাদের ব্যবহার ও কর্মকাণ্ডে বাংলাদেশের সম্মান যেন অটুট থাকে : ড. জাবেদ পাটোয়ারী
এক জন প্রবাসী মানে একটি বাংলাদেশ আর আপনার ব্যবহার ও কর্মকাণ্ডে নির্ভর করছে বাংলাদেশের সম্মান জেদ্দা যুবলীগের সভাপতি ও জেদ্দা আওয়ামী পরিবারের সমন্বয়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের আকস্মিক মৃত্যুতে ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম প্রবাসীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্টের সকল শহীদদের এবং সদ্যপ্রয়াত যুবলীগ নেতা মাহমুদ হাসান শামীমের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে পেয়েছি একটি লাল সবুজের পতাকা, পেয়েছি একটি দেশ। আজ সেই দেশের পাসপোর্ট বহন করছি আমরা। বঙ্গবন্ধুর সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ একটি রোল মডেল।
প্রবাসীদের সৌদি আরবের কোভিড-১৯ আইন ও সৌদিআরবে সকল আইনশৃঙ্খলা মেনে কাজ করার আহ্বান জানিয়ে মরহুম অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি ।
ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দার সভাপতি ওয়াজীউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম। বিশেষ অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আমি যতবার সৌদি আরব গেছি শামীম সবসময়ই প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতেন এবং সবসময়ই আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করতে জেদ্দায় আওয়ামী পরিবারের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
এতে বক্তব্য রাখেন- রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ড. রেজাউল করিম, খ ম জসিম, মোকলেসুর রহমান, হাবিবুর রহমান, মাসুদ হাসান, ওমর তাতী, রনি মাঝি, নিরব, সাইফুল ইসলাম, সেকান্তর প্রধানিয়া, ইব্রাহিম বেপারী ও জেদ্দা আওয়ামী পরিবারের দশ সংগঠনের নেতৃবৃন্দ সহ ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগর শাখার নেতৃবৃন্দ।
শোক সভা ও দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ জেদ্দা মহানগরের যুগ্ম সম্পাদক নাঈম উদ্দিন, একরামুল হক ও বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে শেষে ১৫ আগস্টের শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের এবং মরহুম অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ।
জামান / জামান
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার