ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২৫ দুপুর ১১:২২

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব অন্টারিও (ABEO) টরন্টোস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নিকট প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করেছে। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে কনসুলেট জেনারেল অফিসে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়। কনসাল জেনারেল মো. ফারুক হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন এবং এটি প্রধান উপদেষ্টার নিকট প্রেরণের আশ্বাস দেন।

স্মারকলিপিতে বাংলাদেশে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত পরিচয় ও স্বীকৃতি নিয়ে চলমান সংকটের সমাধানে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো হলো— আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী “ইঞ্জিনিয়ার” উপাধি শুধুমাত্র স্বীকৃত বি.এসসি. ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ করা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পৃথক শিরোনাম নির্ধারণ করা। এছাড়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতিতে ৩৩% কোটা সংরক্ষণ করা, তবে শর্তসাপেক্ষে IEB থেকে MIE সম্পন্ন করা বাধ্যতামূলক করা। একইসঙ্গে, গ্রেড-৯ পদে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা এবং দ্রুত IEB-এর কাঠামোগত সংস্কার বাস্তবায়নের দাবিও জানানো হয়।

ABEO মনে করে, প্রকৌশলীদের পেশাগত পরিচয় অবশ্যই মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিক মানদণ্ডসম্মত হওয়া উচিত। প্রতিষ্ঠানটি একইসাথে স্বীকার করে যে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা উভয় শ্রেণীর প্রকৌশলীই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ABEO পুনর্ব্যক্ত করেছে যে তারা বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা রক্ষা, কর্মসংস্থানে ন্যায্যতা নিশ্চিত করা, আন্তর্জাতিক মান বজায় রেখে স্বীকৃতি প্রদানে কাজ করা এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রযুক্তিগত ও নীতিগত সহায়তা প্রদানে সচেষ্ট থাকবে। স্মারকলিপি হস্তান্তরকালে ABEO-এর সভাপতি ইউসুফ তালুকদার, পরিচালক (অ্যাডমিন) বজলুর ভূঁইয়া এবং সদস্য আলী তারিক ও শিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত