ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:৪৩

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনটার সময় কনসাল জেনারেল এর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্পের সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে বেশি বেশি প্রচার করতে হবে, বাংলাদেশ গার্মেন্টস, ফুট, বেভারেজ, পাট জত পন্য, লেদার সামগ্রী ও ঔষধ শিল্পের সম্পর্কে প্রচারের মাধ্যমেই রপ্তানিযোগ্য পণ্যের বিপুল উৎসাহ যোগাতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় তিনি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে মাধ্যমেই টাকা পাঠানো অনুরোধ জানিয়ে বলেন,  আমার প্রধান লক্ষ্য প্রবাসীদের সেবা করা, তাদের সমস্যা সমাধান করা, যে কোন সময় যে কোন প্রয়োজনে প্রাবাসীরা আমার কাছে আসতে পারবেন,  আমি তাদের সেবা দিতে প্রস্তুত।

‎উক্ত মতবিনিময় সভায় সৌদি আরবে প্রাবাসীদের নানান সমাস্যা বিশেষ করে সৌদি আরবের জেলে থাকা বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া, ওয়েজ অনার্য কল্যাণ বোর্ডের মাধ্যমেই  প্রাবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রত সেবা নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।

এসময় উপস্তিত ছিলেন কাউন্সিলর, কনস্যুলার উইং এ, এস, এম, সায়েম, বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক হানিছ সরকার উজ্জল, সিনিয়র যূুগ্ন সম্পাাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী, সৈয়দ আহম্মদ, এ, আর, নোমান, আনোয়ার হোসেন রাজু, জামাল উদ্দিন স্বপন, সাহদাৎ হোসেন সুজন ও শামিম আহম্মেদ।

‎এসময় মান্যবর কনসাল জেনারেল মনযোগ দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দদের কথা শোনেন এবং সমাস্যা গুলো তিনি বাস্তবায়নের আশ্বাস দেন, সৌহার্দ পূর্ণ সৌজন্য সাক্ষাৎ কালে তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান।
‎পরিশেষে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টাস এসোসিয়েশন এর সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল মোোহাম্ম সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত