জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো
বন্দর নগরী জেদ্দায় উদ্বোধন হলো ৩য় ফ্যাশন এন্ড টেক্স এক্সপোর উদ্বোধন, এতে বাংলাদেশ সহ অংশগ্রহণ করেছে ২৬টি দেশ। এর মাধ্যমেই নিজেদের, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনাম খাত তুলে ধরছে মেলায় অংশগ্রহণ কারিরা। আগামী চারদিন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।পোষাক খ্যাতে বাংলাদেশের অপার সম্ভাবনা কথা উল্লেখ করে মেলায় আগত দর্শনার্থীরা।
গতকাল ২৫ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশ রপ্তানি ব্যাুরো ( EPB) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার সহয়তায় ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার ৩য় সৌদি এক্সপোতে বাংলাদেশর ১২ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন সৌদি আরবের জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড মেম্বার মর্শাইল আল ওতাইবী, বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নারগীস মোর্শীদা, বাংলাদেশ কনস্যুলেট কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বাংলাদেশ থেকে আগত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও জেদ্দায় অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী, রাজনৈতিক, কমিউনিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
জেদ্দা এক্সপোর মাধ্যমেই সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশ পন্যের বাজার সৃষ্টি করার পপাশাপাশী দেশের অর্থনৈতিতে বড় অবদান রাখতে চান অংশগ্রহণ কারিরা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বি-পক্ষীয় বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এই এক্সপোতে অংশগ্রহণ করছেন বলে জানান, কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বাংলাদেশের সঙ্গে সৌদি আরবে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে অধিকসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংবাদকর্মীদের কাছে বাংলাদেশের অপার বিনিয়োগ সম্ভাবনার কাজে লাগাতে বাংলাদেশ এই এক্সপোতে অংশ নেয়া, এবং আগামীতে আরও বেশী কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করারা কথা জানান জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এক্সপোতে আসা ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ। আগামীতে সৌদি আরবের বাজারের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করার উদ্যোগ নিতে হবে। তাহলে এ প্রদর্শনীর মাধ্যমে সৌদি আরবের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।
মেলায় এটি মাত্র শুরু, আগামীদিনে এরকম প্রদর্শনীতে আরও ব্যাপক অংশগ্রহণ করে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের প্রচার ও প্রসারে সকল উদ্যোগ নেয়া হবে জানান বাংলাদেশ রপ্তাতি ব্যাুরো প্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার