ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের ওয়ার্ল্ড ট্রেড এক্সপো -২০২৫ এ বাংলাদেশের সগৌরব অংশগ্রহণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৫ দুপুর ৪:১৪

সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো ২০২৫-এ বাংলাদেশ থেকে ১২টি কোম্পানি অংশগ্রহণ করেছে। জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ মেলাটির উদ্বোধন করেন। মেলাটি ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

সৌদি আরব, চীন, জর্ডানসহ বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে নীট ওয়্যার, পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য , স্পোর্টস ওয়্য্যার, হতশিল্প প্রভৃতি রপ্তানি সম্ভাবনাময় পণ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন এবং কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, বিভিন্ন দেশের কুটনৈতিকবৃন্দ, সৌদি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রাবাসী বাংলাদেশি ব্যবসায়ীগণ। চীন এর লিয়ানিং গভর্নর জনাব ওয়াং জিয়ানও এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এমাদ মোহাম্মদ আল আবৌদ বলেন, “এই মেলা সৌদি আরব এবং বাংলাদেশসহ বিশ্বব্যাপী ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। আমরা আশা করি, বাংলাদেশের অংশগ্রহণকারীরা এখানে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের আরও সুযোগ পাবেন।”

কনসাল জেনারেল বলেন, ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব -এ বাংলাদেশি কোম্পানিগুলি তাদের ব্যবসায়িক সম্ভাবনা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে নেটওয়ার্কিং এবং সহযোগিতার সুযোগ পাবে। বাংলাদেশি পণ্যের গুণগত মান এবং ব্যবসায়িক কৌশল বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণ জাতীয় অর্থনীতির জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, এবং এটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা