ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না স্বামীর


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:৫৫

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন স্বামী ফরিদুল ইসলাম। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এম্বুলেন্স থাকা আরোও নয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের বালিথা একেএইচ পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফিরোজ মিয়ার ছেলে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ইউনিট নিয়ে ঘটনাস্থানে আসি। মরদেহ ও আহতদের উদ্ধার করি। আহত ৯ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্ত্রী সুলতানা'র মরদেহ নিয়ে এম্বুলেন্স করে বাড়ি আসছিলেন। বালীথা পৌছালে এম্বুলেন্সটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজরে ধাক্কা লাগলে ঘটনা স্থলে মাথায় আঘাত লেগে ফরিদুল ইসলাম এর মৃত্যু হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রূপল চন্দ্র  দাস বলেন, দূর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি এবং এম্বুলেন্সটি হেফাজতে নিয়ে আসা হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার