বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের রবীন্দ্র সাহিত্য কোর্সের সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর ২০২৪ তারিখ (মঙ্গলবার) দুপুরে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটকের সাংস্কৃতিক উপস্থাপনা করেন শিক্ষার্থবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অকৃত্রিম এই পরিবেশনা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তত্ত্বগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও গুরুত্ব অপরিসীম।' চমৎকার এই আয়োজনের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), কোর্স শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আহমেদুল বারী। এসময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য