ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

এতিম ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেলেন বিধবা নাসিমা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ১২:৪৪

 পিতৃহারা ৩ সন্তানকে নিয়ে খড়কুঠার ঘরে বসবাস ছিলো বিধবা নাসিমা'র,  সে ঘরে দাঁড়ানোর মত অবস্থা ছিলোনা। ৩ সন্তানকে নিয়ে মাবনবেতর জীবন যাপন করতেন তিনি।

সে করুন চিত্রটিই সোস্যাল মিডিয়ায় তুলে ধরেন স্খাণীয় এক সাংবাদিক।সেটি দৃষ্টি গোচর হয় থানার হাট প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশনের অবশেষে একটি নতুন ঘর নির্মাণ করে দেন সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের দানবীর থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আকবর হোসেন ওরপে আকবর ডুবাইওয়ালা। ১০ ফিট উচুঁ ৩ রুমের ঘরটিতে এতিম ৩ সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই হয় বিধবা নাসিমা'র।  

২০ নভেম্বর (বুধবার) চর ওয়াপদা ইউনিয়নের আজাদ নগর গ্রামে নাসিমাকে নতুন ঘরের চাবি তুলে দেন প্রবাসী আকবর হোসেনসহ থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা। 

নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ২ সন্তানের জননী বিধবা বেগম, বলেন ৪ বছর আগে সন্তানদের বাবা মারা যান, সে মানবেতর জীবন যাপন করে এসেছি, বসবাস করার মত ঘর ছিলোনা যারা আমার এতিম ৩ সন্তানের জন্য এই ঘরটি তৈরী করে দিয়েছেন তাদেরকাছে আজীবন কৃতজ্ঞ এবং দোয়া করইলো। 

নতুন ঘর হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন,  থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের  সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, দেশের প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি, থানারহাট কলেজের অধ্যক্ষ মো: ইয়াছিন আলী, শিক্ষক ও ধর্মীয় আলোচক মাওলানা আবু বকর সিদ্দিক,   মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও এম্বিশ্বন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিরাজ উদ্দিন, সহ সভাপতি হাজি আবুল খায়ের, সাংবাদিক ইউনুছ শিকদার, মোঃ ইমাম উদ্দিন সুমন, আব্দুল আজিজ,সমাজ সেবক বেলাল উদ্দিন, আজাদ নগর মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল হোসেন, সমাজ সেবকসেলিম বেপারীসহ নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ।

আকবর হোসেন বলেন, আমরা মানববতার কল্যাণে কাজ করে যাচ্ছি, সকলের সহযোগিতা ও পরামর্শে আমরা থানারহাট প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশন কাজ করে যাবে। সুবর্ণচরে বৃহৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এধরনের অসহায় দুস্থ যারা রয়েছেন তাদের জন্য  এ ফাউন্ডেশন কাজ করে যাবে, নারীদেরকে সেলাই মেশিন প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা  করে দেয়া, অবহেলিত মানুষের সেবায় থানার হাট প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন সব সময় পাশে থাকবে।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান