ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তারুণ্য নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টাঙ্গাইল জেলা তথ্য অফিসের মত বিনিময়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ১:৩০

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় ‘তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
টাঙ্গাইল জেলা শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে ২০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় এ সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান। মত বিনিময় সভায় বিষয় ভিত্তিক ধারণাপত্র পাঠ করেন বিবেকানন্দ হাই এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আলী হায়াত। বক্তারা বাংলাদেশের অতীত ইতিহাস তুলে ধরেন। ছাত্র জনতার আন্দোলনের কথাও তাদের বক্তব্যে উঠে আসে। তারুন্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভাবে এ গিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন তারা। অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, তরুন সংগঠক, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ'সহ ৩৫০ জন অংশ গ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান