ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নতুন যে দায়িত্ব পেলেন সালাউদ্দিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ১:৫৬

দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্ব নিয়েছিলেন মহসিন শেখ। তবে চুক্তি পূর্ণ করার আগে শেষ হচ্ছে মহসিন অধ্যায়! এমনটি গুঞ্জন রয়েছে। অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি এই ভিডিও অ্যানালিস্ট মহসিন। এই সিরিজে ভারতীয় এক অ্যানালিস্টকে নিয়েছে বিসিবি।  এমনকি দলের সঙ্গে এও যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্পও।

তবে কী এই দুই কোচিং স্টাফের সদস্যের বাংলাদেশ অধ্যায় শেষ হচ্ছে। হেম্পের জাতীয় দলের অধ্যায় যদি শেষ হয় তাহলে খুব সম্ভাবত তার পুরোনো ঠিকানা এইচপিতে ফিরে যাবেন তিনি। তবে ক্যারিবিয়ান সিরিজে হেম্প না থাকায় নতুন করে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

বিসিবির এক কর্মকর্তা  বলেন, ‘দেখেন এই সিরিজটিতে তারা যায়নি। পরবর্তী প্রসেস কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। আপাতত এই সিরিজে তারা নেই। হেম্প যেহেতু নেই কোচ সালাউদ্দিন স্যার বিষয়টি দেখবেন ব্যাটিংয়ের।

সালাউদ্দিন এর আগে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা সালাউদ্দিন দেশের ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সফল কোচ। বিপিএলে একাধিক আসর জেতা এই কোচ ঢাকা প্রিমিয়ার লিগেও জিতেছেন শিরোপা। 

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা