সুবর্ণচরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক গণসংযোগ
ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনামূলক গণসংযোগ করা হয়েছে।বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয় ।এসময় শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । আয়োজন শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার প্রদান করা হয়।
শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এবং শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুর শিমুল চন্দ্র দাসও সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ডাক্তার ইয়াছিন আরাফাত।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।এতে আরো উপস্থিত ছিলেন, শুভ সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন চন্দ্র দাস, সোহেল বাদশা, ইমাম উদ্দিন সুমন, আব্দু্ল বারী বাবলু, হানিফ মাহমুদ, আরিফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল ও বাড়ীর আঙ্গিনা পরিস্কার, ডেঙ্গু আক্রান্ত রোগীরকে সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায়, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করেন।
প্রধান অতিথি মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতায় যতেষ্ঠ, সবাই নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। আতংকিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ঔষধ সেবনে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮