ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

জমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ২:৪৭

রাজশাহী মহানগরীতে জমি নিয়ে দুই পক্ষ প্রকৃত মালিক দাবি করে পৃথক সংবাদ সম্মেলন করেছেন। বিবাদমান দুই পক্ষই বিরোধপূর্ণ জমির প্রকৃত দাবিদার বলে দাবি করেছেন।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিবাদমান জমির উপর আয়োজিত সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কয়েকবার নির্বাচিত কাউন্সিলর মোঃ টুটল। সংবাদ সম্মলনে তিনি বলেন, ওয়ারিশ সম্পত্তি হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার (সাবেক কাউন্সিলর টুটুল) ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন মোঃ সুজাউদ্দৌলা ও তার সহযোগিরা।

তিনি (কাউন্সিলর) বলেন, সম্প্রতি তাদের বিরুদ্ধে মোঃ সুজাউদ্দৌলা নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে সম্পত্তির প্রকৃত ওয়ারিশগণ আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পত্তির ওয়ারিশ আবুল হোসেনের ছেলে মোজ্জামেল হক বাক্কার। সংবাদ সম্মেলনে সকল ওয়ারিশগণসহ বয়েন ওরফে মায়নুদ্দীনের ছেলে টুটুল ও শাহনাজ বেগম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বিএনপি নেতা ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টুটুল আরও বলেন, তেরখাদিয়া মৌজার ১৫৬ নং খতিয়ান আর এস ১নং দাগের .৩৭ একর সম্পত্তি মকবুল মন্ডল, ময়েন উদ্দিন ও সুখিয়ন বেওয়া নামের জমি ওয়ারিশগণের অনুমতি ছাড়াই বন্টননামা না করেই প্রতারণা করে মকবুল মন্ডল বিক্রি করেন। দুই দফায় দুজনের নিকট বিক্রি করলেও তারা কেউ তাদের নামে খারিজ খতিয়ান করতে পারেননি। প্রথম দফায় ১৯৭৬ সালে মকবুল মন্ডল জমিটি অন্যান্য ওয়ারিশগণের অনুমতি ছাড়াই জামালের নিকট বিক্রি করেন। এরপর জামাল ওই জমি খারিজ খতিয়ান না করেই ১৯৭৯ সালে সোনাভানের নিকট বিক্রি করেন। সোনাভান মারা গেলে তার ওয়ারিশগণ ওই জমি সুজাউদ্দৌলার নিকট বিক্রি করেন। সুজাউদ্দৌলার নিকট বিক্রির পূর্বেই সোনাভানের ওয়ারিশগণ প্রতারণার আশ্রয় নিয়ে একটি ভুয়া খতিয়ান তৈরি করেন। অন্যান্য ওয়ারিশগণের অনুমতি না থাকায় প্রথম ক্রেতা খারিজ ও খতিয়াত করতে পারেনি। খারিজ খতিয়ান না থাকায় পানির দামে প্রতারক চক্র জমিটি ক্রয় করে নিজ নামে খারিজ, খতিয়ান করে নেয়।

এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। আমরা ওয়ারিশগণ এ সম্পত্তির মালিক। মামলা চলমান অবস্থায় সুজাউদ্দৌলা জোর পূর্বক এখন এ সম্পত্তিতে মাটি কেটে বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন। জমিটি এখনও আমাদের দখলে আছে।

সাবেক কাউন্সিলর আরও বলেন, জমিটি হাতিয়ে নিতে প্রকৃত মালিকদের বঞ্চিত করতেই তিনি নানাভাবে আমাদের হয়রানি করছেন। গত ১৭ নভেম্বর তিনি একটি সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগ তোলেন। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সম্পত্তি ভূমি খেকোদের হাত থেকে মুক্ত করতে আইনি সহায়তা চাই প্রশাসনের কাছে।

তিনি বলেন, জমির কাগজপত্র দেখে যদি মনে হয় আমরা ওই সম্পত্তির মালিক না তাহলে আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর যদি আমরা প্রকৃত মালিক হয়ে থাকি তাহলে উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করেন তিনি।

জমির মালিকানা অনুযায়ী মৃত কাশেম মন্ডল, মৃত বয়েন ওরফে মায়নুদ্দীন, মৃত আবুল মন্ডল, আরশাদ মন্ডলের ছেলে মেয়ে ওই সম্পত্তির প্রকৃত ওয়ারিশ। সাবেক কাউন্সিলর টুটুল মৃত বয়েন ওরফে মায়নুদ্দীনের ছেলে। মৃত মকবুল মন্ডল বাকী ওয়ারিশগণের অনুমতি ছাড়াই জমিটি দুই দফায় বিক্রি করলেও তারা খারিজ খতিয়ান না করতে পারায় সুজাউদ্দৌলা জমিটি ক্রয় করে। সে জমিটি ক্রয় করে ওয়ারিশ শাহনাজ বেগমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে তাকে দমন করার চেষ্টা করেন। এরপর ওই জমিতে জোরপূর্বক ভেকু নামিয়ে কাজ করতে গেলে ৪১ জন ওয়ারিশ বাধা প্রদান করেন।

অন্যদিকে সুজাউদ্দৌলা পাল্টা সংবাদ সম্মেলনে নিজের পক্ষের কাগজপত্র দেখিয়ে বলেন, নগরীর উপকণ্ঠে তেরখাদিয়া মৌজার ১৫৬ নং আরএসএস খতিয়ানের ১ নং দাগে ১২৮০ শতাংশ জমি ক্রয় করেন। তিনি জায়গাটির মূল মালিক মকবুল মন্ডল, ময়েন উদ্দীন ও সুখিয়ান বেওয়ার ওয়াররিশদের কাছ থেকে আলাদা আলাদ সময়ে কেনেন।

এমএসএম / এমএসএম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ