মহাদেবপুরে সাফ জয়ী ফুটবলার আইরিন খাতুনের সংবর্ধনা
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল মির্জাপুর গ্রামের কৃতি সন্তান সাফ জয়ী তারকা নারী ফুটবলার আইরিন খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে হাতুড় ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে। এলাকার নিজস্ব কৃতি সন্তানকে একনজর দেখার জন্য আশেপাশের অসংখ্য নারী-পুরুষ মাঠে ভীড় জমান। হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইরিন খাতুনের সাথে তার মা ফিরোজা বেগম ও বাবা আব্দুল আলিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এলাকার জনপ্রিয় উপস্থাপক প্রভাষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে তারকা ফুটবলার আইরিন খাতুনের হাতে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক লাল গোলাপের তোড়া, মেডেল ও সম্মাননা স্মারক, ইউনিয়ন পরিষদের পক্ষে ১২ জন মেম্বার ত্রিশ হাজার টাকার চেক, গত নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের ধানের শীষের প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান আলী, যুবদল নেতা মোর্শেদুল ইসলাম, আইনুল ইসলাম, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ ট্রফি, দুলাল হোসেন মিঠু গোল্ডেন বুট ও অন্যরা রজনীগন্ধ্যার স্টিক তুলে দিয়ে সংবর্ধনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, কৃতি সন্তান আইরিন স্কুলে পড়ার সময় অনেক দিন এই মাঠে ফুটবল খেলেছে। প্রায়ই সে অন্যদের নিয়ে ফুটবল প্রাক্টিস করতো। চেয়ারম্যান হিসেবে তিনি তাকে অনেকভাবে সহযোগীতা করেছেন এবং আগামীতেও আমাদের ফুটবলের উন্নয়নে তিনি কাজ করে যাবেন। জবাবে আইরিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ফুটবল খেলায় সকলকে উৎসাহ দেন। এর আগে বিকেলে এই মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। খেলায় পোরশার শিশা একাদশের বিরুদ্ধে নওগাঁ একাদশ ২-০ গোলে জয়লাভ করে।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন