তাড়াশে ওলামালীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের তাড়াশে মিথ্যা মানববন্ধন ও জোড়পূর্বক মসজিদের পুকুরের মাছ ধরে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সংবাদ সম্মেলন করেন উপজেলা দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়ার জন সাধারণের পক্ষে জহুরুল ইসলাম মাষ্টার। বৃহস্পতিবার তাড়াশ প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহুরুল ইসলাম মাষ্টার বলেন, গত মঙ্গলবার দুপুরে ওই গ্রামে মসজিদ সংলগ্ন আগপুকুর এলাকায় আমাদের জড়িয়ে এক মিথ্যা মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। আগপুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে সুফল ভোগীদের নামে লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্তু ওই গ্রামের ওলামালীগের সদস্য আব্দুর রাজ্জাক ও আ’লীগ সমর্থিত আব্দুল আজিজ গংয়ের লোকজন সুফল ভোগীদের মাছ চাষ করতে না দিয়ে জোড় পূর্বক ওই পুকুর থেকে মাছ ধরে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। ওই মসজিদের মোয়াজ্জিন নূরুল ইসলামকে মসজিদ থেকে বের করে দেয়া হয়। মসজিদের বৈধ কমিটি থাকা সত্বেও তারা অমান্য করে মসজিদের সম্পদ ক্ষতি করছেন। উক্ত মসজিদে আমাদের নামাজ পড়তে যেতে বাঁধা দেয়া হচ্ছে। এরই জের ধরে কয়েক দিন আগে রাজ্জাক ও আজিজ গং আমাদের পরিবারের উপর হামলা করে আমার বৃদ্ধ বাবা ফজলার রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে। প্রভাবশালী হওয়ায় আজিজ ও রাজ্জাক গংয়ের লোকজন অবৈধ ভাবে আমাদের সমাজচ্যুত করে রেখেছেন। পাশাপাশি আমাদের ব্যাক্তি মালিকানাধিন পুকুরও বেদখল দিয়ে রেখেছেন। আমরা অন্যায়ের প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিলেও তার নানা ভাবে হুমকী-ধামকী দিচ্ছেন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোয়াজিন নূরুল ইসলাম, ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মসজিদের প্রতিষ্ঠাতা সাবান আলী, জুয়েল রানা প্রমূখ। সংবাদ সম্মেলনে মসজিদের উন্নয়নে আগপুকুরটি অবৈধ দখল মুক্ত, মসজিদের বৈধ কমিটি পুনঃবহাল এবং সমাজচ্যুত সমস্যার সমাধানে প্রশাসনের জোড় হস্তক্ষেপ দাবী করা হয়।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২