গজারিয়ায় দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার : আটক ১
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ সদস্যরা। মো. আলম মিয়া কুমিল্লা জেলার চান্দিনা থানার বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেঁতৈতলা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন।
তিনি জানান, পিকআপে (ঢাকা মেট্রো-ন ২১-১০৪২) করে কুমিল্লা থেকে আম পরিবহনের জন্য ব্যবহৃত ক্যারেটে (ঝুড়িতে) ৪০ কেজি গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বালুয়াকান্দি হাঁস পয়েন্ট নামক এলাকায় পিকআপটি দুর্ঘটনার শিকার হয়। পরে পিকআপটি মহাসড়কসংলগ্ন তেঁতৈতলা এলাকায় পার্কিং করে রাখা হয।
দুর্ঘটনার চার দিন পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে পিকআপে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ পিকআপভ্যানের মালিক মো. আলম মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied