শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২১নভেম্বর) দিনব্যাপী শালিখা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিলাওয়াতুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের হাফেজে কুরআন ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশ নেন।আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্ব ও হাফেজ মোঃ রেজাউল করিমের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আল্লামা আনোয়ারুল করিম হাফিযাহুল্লাহ সহ-সভাপতি বেফাকুল মাদিরিসিল আরাবিয়া বাংলাদেশ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল মান্নান সহকারী অধ্যাপক (ভুগল) বল্লারটোপ আইডিয়াল কলেজ নড়াইল, মনিরুজ্জামান চকলেট সাধারণত সম্পাদক শালিখা উপজেলা বিএনপি, অধ্যাপক আফসার আলি সভাপতি উপজেলা জামায়াতে ইসলামী, মাওলানা সিহাবুর রহমান সভাপতি ইসলামি আন্দোলন শালিখা উপজেলা, হাফেজ রাকিবুল ইসলাম দপ্তর সম্পাদক আঞ্চলিক হিফজুল কোরআন ঐক্য পরিষদ।
প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, বক্তৃতা তিনটি গ্রুপে মোট ২৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আগত বিচারকদের বিচারকার্যের মাধ্যমে সম্পন্ন হয়। পরে তিন গ্রুপের ৬৫ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে তেলাওয়াতে কুরআন প্রতিযোগিতার সমাপ্তি হয়। এ সময় আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন কাজী আল আমিন উপদেষ্টা, আঞ্চলিক হিফজুল কুরআন ঐক্য পরিষদ।
এমএসএম / এমএসএম
মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড