ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ১১:২৭

মানিকগঞ্জের সিংগাইরে সংবাদ প্রকাশের জের ধরে গ্লোবাল টেলিভিশন, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি ও আজকের পত্রিকা, খোলা কাগজের উপজেলা প্রতিনিধি সুজন মোল্লা(৩৬) কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রী (জিডি) করা হয়েছে। সাংবাদিক সুজন মোল্লা সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সিংগাইর থানায় হুমকিদাতা উপজেলার খানবানিয়াড়া গ্রামের এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ গংদের বিরুদ্ধে এ সাধারণ ডায়েরি(জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক সুজন মোল্লা ও জিডি সূত্রে জানাগেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়াড়া গ্রামের এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ ও একই এলাকার মজিরন নেছার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমিটি নিয়ে আদালতে মামলা চলছে ও আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থিতি আদেশ রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ জমিটি দখলের চেষ্টা করেন।
গত ২০ নভেম্বর জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকায় "সিঙ্গাইরে বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা" ও ২১ নভেম্বর দৈনিক খোলা কাগজ পত্রিকায় "সিঙ্গাইরে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টা" শিরোনামে সংবাদ করেন সাংবাদিক সুজন মোল্লা। এছাড়া জমি দখলের সংবাদটি উল্লেখিত পত্রিকা ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এদিকে সংবাদ প্রকাশের জের ধরে গত ২১ নভেম্বর সকালে সাংবাদিকের বাড়ির গেটের সামনে এমদাদ হোসেন ওরফে ইন্তাজ খাঁ, তার স্ত্রী সকিনা বেগম,ভারাটে সন্ত্রাস জয়নাল ওরফে জনা ও লিটনসহ অজ্ঞাত কয়েকজন সাংবাদিককে গালিগালাজ করতে থাকেন। সাংবাদিক সুজন মোল্লা গেটের সামনে আসলে তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।
পরে ২১ নভেম্বর রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সুজন মোল্লা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, হত্যার হুমকির বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত