ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ১:৩৮

দুইদিন আগে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, তার বিশ্বকাপ ভাবনায় নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার নিজেই আসরটি থেকে সরে দাড়ালেন তামিম। মূলত টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে বাইরে থাকাসহ ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য সব দিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেন তামিম। এর আগে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন তামিম।

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া তামিম অবশ্য ভুগছিলেন হাঁটুর চোটে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোট তাকে মাঠের বাইরে রাখছে। তার পুনবার্সন চলছে।

তামিম বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর মাঝে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং চলমান নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগার স্কোয়াডে নেই তিনি। 

প্রীতি / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি