ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

অসি পেসারদের তোপে ১৫০ রানেই অলআউট ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২৪ দুপুর ২:৩৩

৭৩ রানে নেই ৬ উইকেট। পার্থ টেস্টের প্রথম ইনিংসে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ভারত। তবে রিশাভ পান্ত আর অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির প্রতিরোধে বড় লজ্জা এড়িয়েছে সফরকারী দল।

৪৯.৪ ওভার খেলে অবশেষে ১৫০ রানে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার চার পেসার মিলেই ভারতকে কোণঠাসা করে দিয়েছেন। জশ হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট।

অসি পেসারদের তোপে দুই সেশনও টিকতে ভারত। শেষ ব্যাটার হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন নিতিশ কুমার রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিশাভ পান্তের ব্যাট থেকে।

সপ্তম উইকেটে নিতিশ আর রেড্ডি ৪৮ রানের জুটি না গড়লে আরও বড় বিপদে পড়তে পারতো ভারত। টপঅর্ডার ব্যাটাররা যে একদমই সুবিধা করতে পারেননি।

যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল ফেরেন শূন্য হাতে। বিরাট কোহলিও (৫) আরও একবার ব্যর্থ। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি (২৬)।

৪ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে ভারত ২৪.৪ ওভারে বাকি ৬ উইকেটে যোগ করে আর ৯৯ রান।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা