ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কটিয়াদীতে পৌর বিএনপির ৪নং ওয়ার্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:৫

কিশোরগঞ্জ কটিয়াদীতে ৪নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে কটিয়াদী পৌরসদরের চড়িয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবি মিয়ার সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিকটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল হক দাদন। 

কর্মী সমাবেশের উদ্ধোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান বাদল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, পৌর বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম মন্টু,উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী,মীর মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন ও মোঃ ফারুক মিয়া,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মোঃ মুশফিকুর রহমান উবায়দুল,উপজেলা যুব দলের আহ্বায়ক তশরিফুল হাছিব প্রমুখ।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়