মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষক হত্যা মামলায় গ্রেফতার-১
মানিকগঞ্জের ঘিওরে জমি নিয়ে বিরোধে কৃষক মোঃ স্বপন মিয়া (৩৮) হত্যা মামলায় মোঃ বিল্লাল মিয়া (৩৫)'কে গ্রেফতার করেছে র্যাব-০৪, সিপিসি-০৩ ও র্যাব-১, সিপিসি-২।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানাধীন হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত বিল্লাল মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার গোলাপ নগর এলাকার মৃত রুপচানের ছেলে।শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪,মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভিকটিম স্বপন মিয়ার সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ীর জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পরে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ীর সামনে ভিকটিমের চাচা মো: ফানু মিয়ার বাড়ীর পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল।
বিষয়টি নিয়ে ১৯ নভেম্বর সন্ধ্যা অনুমান ৭টার দিকে উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হলে প্রধান হত্যাকারী মোঃ বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সহযোগী পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা গুরুতর হলে পরে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের মা ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ঘিওর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-৪, সিপিসি-৩ ও র্যাব-০১, সিপিসি-০২ কোম্পানির যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার হাজী ক্যাম্প রোড এলাকা থেকে আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঘিওর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied