ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ১২:১৭

বিএনপির ৩১দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের বিএনপি,যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় সাবেক ছাত্রনেতা ও চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.ইখতিয়ার হোসেন। পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা মুনতাছির মাহমুদ চৌধুরী যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অলি হোসেন মুন্সি,বিএনপি নেতা আবু সালেহ,নাজিম উদ্দীন,সেলিম উদ্দীন,দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম,পৌরসভা যুবদলের আহ্বায়ক আজম খান,দক্ষিণ জেলা যুবদল নেতা আবুল কালাম আজাদ,পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাজী আবু ছিদ্দিক,হাবিবুর রহমান,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দিন,পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল মান্নান,ছাত্রদল নেতা আরফান চৌধুরী,জাবেদ চৌধুরী রহিম,আবু তৈয়বসহ ওয়ার্ডের ছাত্রদল,যুবদল ও বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান