ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ১২:১৮

শরীয়তপুরের ডামুড্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২২ নভেম্বর) বিকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে স্থানীয় হাওলাদার বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন  জাতীয়তাবাদী শ্রমিক দল শরীয়তপুর জেলার সভাপতি হাজী এম এ কাইয়ূম চুন্নু মুন্সী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, পৌরসভা বিএনপির সভাপতি আলমগীর হোসেন মাদবর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া,জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মাহামুদুল হক মামুন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাফিউ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী', সাবেক ছাত্রনেতা তোফায়েল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ কাশেম সরদার,বিশেষ বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ রাসেল মোল্লা। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্ব ডামুড্যা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাজিব মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পূর্ব ডামুড্যা ইউনিয়ন দক্ষিণ শ্রমিকদলের সভাপতি সরদার নুরুল আমিন।
সমাবেশে রাজিব, শফিকুল ইসলাম, নুরুল আমিন সহ অন্যান্যদের নেতা কর্মীদের অংশ গ্রহণে বিশাল একটি মিছিল এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, ১৫  বছরের অধিক সময়  বিএনপির নেতাকর্মীদের উপরে ব্যাপক অত্যাচার নির্যাতন চালিয়েছে। তাই এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের