ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালী‌তে বিএন‌পির জনসমাবেশ জনসমু‌দ্রে পরিনত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৩:৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ জনসমুদ্রে অনুষ্ঠিত হয়েছে। 

শ‌নিবার ২৩ নভেম্বর বেলা ১১ টায় পটুয়াখালী শহ‌রের শহীদ আলাউ‌দ্দিন শিশুপা‌র্কে নেতাকর্মিদের উপস্থিতিতে বিএন‌পির  জনসমাবেশ জন‌সমুদ্রে রুপ নেয়। 

সদর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি কাজী মাহবুব আলমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল জলিল, সহ-সভাপতি  এ্যাড. তোফাজ্জেল হোসেন এবং যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় জনসমুদ্রে রূপ নেয়া জনসমাবেশে প্রধান অ‌তি‌থি হিসা‌বে বক্তব‌্য রা‌খেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলা‌দেশ ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের গভর্নিং কমিটির সদস্য ও কে‌ন্দ্রিয় ওলামাদ‌লের সা‌বেক মহাস‌চিব মাওলানা শাহ মো.নেছারুল হক। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন জেলা বিএন‌পির আহবায়ক আলহাজ্ব আব্দুর র‌শিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য স‌চিব স্নেহাংসু সরকার কু‌ট্টি, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস‌্য ও পটুয়াখালী পৌরসভার  সা‌বেক  মেয়র মোশতাক আহ‌মেদ পিনু। আরও বক্তৃতা করেন মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু হানিফ, আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনম মনিরুজ্জামান নাইম, বদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, লাউকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল মৃধা, ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম, ভুরিয়া ইউনিয়ন বিএনপির আহসান হাবিব, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সোহেল মৃধা, মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফজলুর রহমান।

সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, গত প‌নের বছরে পটুয়াখালীর বিএন‌পির অ‌ফিস ১৪বার ভে‌ঙ্গে চুরমার ক‌রে‌ছে, এমন‌কি অ‌ফি‌সের ফ‌্যা‌নের পাখা গুলোও চু‌রি ক‌রে নি‌য়ে‌ গে‌ছে। আমরা রাস্তায় নাম‌তে পা‌রে‌নি, ঘ‌রে ঘুমা‌তে পা‌রি‌নি, সন্তা‌ন পরিবার, আত্মীয়স্বজনদের খোজ নি‌তে পা‌রিনি, দলের সাবেক এমপি শাহজাহান খানকে জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করবো। এ হত্যা ও নির্যাতনের প‌রেও আমরা জেলার ম‌ধ্যে ছিলাম কিন্তু দেশ থে‌কে আমা‌দের কেউ পা‌লি‌য়ে যায়‌নি। অথচ শেখ হা‌সিনা পা‌লি‌য়ে গে‌ছে। দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি। বক্তারা ব‌লেন, পটুয়াখালী শা‌ন্তির শহর আমরা স‌ম্মি‌লিত ভা‌বে এই শহর‌কে শা‌ন্তি‌প্রিয় শহর‌ বানি‌য়ে রাখ‌বো।

নেতাকর্মীরা সকাল থে‌কে শহর এবং সদর উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়‌ন থে‌কে খন্ড খন্ড মি‌ছিল নি‌য়ে জনসভাস্থ‌লে উপ‌স্থিত হন। এসময় কারও হা‌তে ধা‌নের ছড়া, শহীদজিয়াউর রহমা‌নের প্লাকার্ড ছিল। এছাড়া খা‌লেদা জিয়ার প্রতিরুপ সা‌জি‌য়ে ঢাক‌ঢোল পি‌টি‌য়ে গোটা শহর মি‌ছি‌লে মি‌ছি‌লে আলোড়ন সৃষ্টি  ক‌রে। 

জনসভায় সদর উপ‌জেলার ১৪‌টি ইউ‌নিয়‌ন ও পৌরসভার বিএন‌পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছা‌সেবকদ‌ল, ম‌হিলাদল, মৎস্যদল, কৃষকদ‌লের  হাজার হাজার নেতা, কর্মী সমর্থকরা  উপ‌স্থিত হয়ে জনসমাবেশকে  জনসমুদ্রে করেন

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি