ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-৮-২০২৬ বিকাল ৫:১০

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এইবছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ধস নেমেছে। সোমবার (১০ আগষ্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার ৫১ দশমিক ৮৮ শতাংশ, জিপিএ-৫ পেল ৪৬ জন।

তৎমধ্যে কাপ্তাইয়ের ১৩টি স্কুল থেকে ৮৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৪৬ জন। যেখানে পাশের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। এর মধ্যে কাপ্তাই নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কাপ্তাই বিএন স্কুল থেকে ৩৩ জন, কাপ্তাই বিউবো স্কুল থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, কেপিএম স্কুল থেকে ১ জন এবং সাক্রাছড়ি স্কুল থেকে ১ জন জিপিএ-৫ অর্জন করেছে। 

এছাড়া ২টি মাদ্রাসার মধ্যে কাপ্তাই আলআমিন নুরিয়া মাদ্রাসা ও তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন পাশ করেছে। পাশের হার ৬৭ দশমিক ২০ শতাংশ। সেইসাথে কারিগরি শাখায় কাপ্তাই বিকে নুরুল হুদা কাদেরি উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৩ জন। পাশের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। 

কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় এইবছর ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে জানার জন্য কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ মাহামুদুল হাসান কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভড না করায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার