ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র ফলাফল দেখা গেছে। উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৭৯ শতাংশ এবং দাখিল পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৮০ শতাংশ। সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন শিক্ষার্থী। সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫২ জন। অন্যদিকে, দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫২ জন।
এ ছাড়া ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১৩৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৩ জন।
উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মোট ৪৭টি বিদ্যালয়, ৫২টি মাদ্রাসা এবং চারটি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা জানিয়েছে।
শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তুলতে পারলে আগামী বছরগুলোতে ফরিদগঞ্জের ফলাফল আরও ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত