মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুপুরের খাবার তৈরি করতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জামাল শিকদারকে (৪৪) নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলার ২০নং পাহাড়পুর ইউনিয়নের পশ্চিম উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত নারীর নাম আরজুনা (৩৫)। তিনি স্থানীয় বাসিন্দা শফিক মাঝির মেয়ে। স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে জামাল শিকদারের সঙ্গে আরজুনার বিয়ে হয়। তাদের সংসারে জান্নাত (১৭) ও ইয়াসিন আরাফাত (১১) নামে দুই সন্তান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, জামাল শিকদার একটি মাছের প্রজেক্টে কাজ করতেন। সোমবার দুপুরে মাছের প্রজেক্টে খাবার দিয়ে বাড়িতে ফিরে তিনি দুপুরের খাবার তৈরি না পেয়ে স্ত্রী আরজুনার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া তীব্র হলে জামাল শিকদার ধারালো দা দিয়ে আরজুনার গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত