ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-৮-২০২৬ বিকাল ৫:৯
“একটি গাছ শুধু সবুজের প্রতীক নয়- এটি নির্মল বাতাস, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের অন্যতম আশ্রয়।” এই উপলব্ধি ও স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের স্থানীয় অংশ হিসেবে গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আবিদ হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
 
প্রধান অতিথি মেহেদী হাসান এলিস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তবে তারা বিশেষভাবে জোর দিয়ে বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সঠিক সংরক্ষণ নিশ্চিত করাও সমানভাবে জরুরি। সাংবাদিক সমাজ কেবল পেশাগত দায়িত্ব বা সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা পালনেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি সামগ্রিক বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেশি বেগবান করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। 
 
বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, দৈনিক গণকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ গোলাম রসুল দিনার, দৈনিক জাতীয় অর্থনীতির গাজীপুর প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক জাগরণের গাজীপুর প্রতিনিধি মানিক সরকার, সারোয়ার হোসেন, মোঃ হাসিবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়। আয়োজকদের প্রত্যাশা-আজকে রোপণ করা এই ক্ষুদ্র চারাগুলোই একদিন বড় হয়ে গাজীপুরের প্রকৃতি ও পরিবেশের রক্ষাকবচ হিসেবে সবুজ ভবিষ্যতের সুশীতল ছায়া প্রদান করবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার