ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৩-১১-২০২৪ বিকাল ৫:২

সিরাজগঞ্জের তাড়াশে মুল খতিয়ানে জমি না থাকলেও ভূমি উন্নয়ন কর নিয়েছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম m। এ বিষয়ে ভূমি উন্নয়ন কর প্রদানকারীর হোল্ডিং নং বাতিলের জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ দিয়েছেন মূল মালিক ভাদাশ গ্রামের মোঃ আবুল হোসেন ফকির। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলাধীন ভাদাশ ১৪০ মৌজার আরএস ৫২৩ নম্বর খতিয়ানের সম্পত্তি নালিশি সম্পত্তি ১ম বিজ্ঞ মুনসেফী আদালত,সিরাজগঞ্জের  ৩৪৬/৮৪ নম্বর মামলায় ইমান আলী ফকির বিগত ২৪-৮-১৯৮৫ সালে রায় পায়। এবং ৩১/০৮-১৯৮৫ সালে ডিক্রিপ্রাপ্ত হয়ে বিবিধ কেস নং ১৬/৮৭ এর ৪/১২/১৯৮৯ সালে এসএ রেকর্ড সংশোধনের আদেশপ্রাপ্ত হন। তার নিকট থেকে ৭/১০/১৯৯৪ তারিখে ২০২০ নম্বর দলিলমূলে মহরম আলী এই সম্পত্তির মালিক হন। মহরম আলীর নিকট থেকে ১৭/১০/১৯৯৪ তারিখে ৫৭১৯ নম্বর দলিলমূলে মোঃ আবুল হোসেন ফকির ক্রয়সূত্রে মালিক হন। আরএস রেবর্ড আব্দুর রশিদের নামে প্রকাশিত হওয়ায় আবুল হোসেন ফকির  বিজ্ঞ তাড়াশ থানা সহকারী জজ আদালতে ২৭/২০১৬ নম্বর মোকদ্দমা দায়ের করে। উক্ত আদালত ডিক্রিমূলে ৯০৫/আইএক্স-আ্ই/২০১৫-১৬ নম্বর নামজারী মূলে   ৮৪৬ নং হিসাব খুলে ২৪-১১-২০১৫ তারিখে ২০২৪-২৫ সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে ভূমি দখল করে আসছেন।   এই সম্পত্তি কোন অংশ মুল খতিয়ানে না থাকলেও আব্দুর রশিদের নামে ৬/৬/২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম। যার ফলশ্রæতিতে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ বিদ্যমান হওয়ার সম্ভাবনা আছে। কাজেই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মোঃ আবুল হোসেন ফকির।

এই বিষয়ে মোঃ আবুল হোসেন ফকির বলেন, আমার সমস্ত কাগজপত্রাদি সঠিক থাকা সত্বেও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে আব্দুর রশিদের নামে ৬/৬২০২৪ তারিখে বাংলা ১৩৮৪ হতে ১৪৩০ সাল পর্যন্ত  ৮৮৮৯২৪০২৩৬১৯ নং ক্রমিকের দাখিলায় ভূমি উন্নয়ন কর নিয়েছেন। 

এ ব্যাপারে মাধাইনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (অঃদা) মোঃ আরিফুল ইসলাম বলেন, কাগজপত্রাদি যাচাই  করে  আব্দুর রশিদের কর উন্নয়ন চেকের প্রাপ্ত হোল্ডিং  বাতিল করা হয়েছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ