ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১১:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা রুকনদের নিয়ে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্য দিয়ে ২০২৫-২৬ সেশনের চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা আমীর, সেক্রেটারী সহ মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

রুকন সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভাকেট মোহাম্মদ শাহজাহান।

সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মু. মাহফুজুর রহমান, সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো: আব্দুর রহিম। পৌরসভা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, নায়েবে আমীর কাজী মোহাম্মদ ইয়াছিন ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মো: মোশাররফ হোসেন ওপেল।

নির্বাচিত উপজেলা আমীর ও পৌর আমীরকে শপথ বাক্য পাঠ করা কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এডভাকেট মোহাম্মদ শাহজাহান। পরবর্তীতে উপজেলা ও পৌরসভা সেক্রেটারী সহ শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচিত আমীরগণ।
রুকন সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাইরুল ইসলাম, মো: কফিল উদ্দিনসহ আরো অনেকে।

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’