ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ সেবাদান প্রতিষ্ঠানের পাশে দাঁড়ালেন আদিত্য ফাউন্ডেশন


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:২৬

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সেবাদান সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগীতার হাত বাড়িয়েছেন আদিত্য ফাউন্ডেশন।

গত ২০ নভেম্বর বুধবার প্রেসক্লাবের পক্ষ থেকে আদিত্য ফাউন্ডেশনের অর্থ গ্রহণ করেন সভাপতি এনায়েত হোসেন। আদিত্য ফাউন্ডেশনের পক্ষে ডাঃ দিপক কুমার আদিত্য এ অর্থ তুলে দেন।

জানা যায়, আদিত্য ফাউন্ডেশন ইতিপূর্বে অনেক সামাজিক সংগঠন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। পৌরসভার কেন্দ্রীয় হরিমন্দিরে ডাঃ সুশিল কুমার আদিত্য ও মায়া রানী আদিত্য এবং দাতব্য চিকিৎসা কেন্দ্রে এমবিবিএস ডাক্তার দ্বারা এলাকার মানুষকে নিয়মিত সেবা প্রদান করবেন।

ইতোমধ্যে আদিত্য ফাউন্ডেশন পৌরসভার শ্রীরামপুর মহিলা মাদ্রাসা ও উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের পাশে দাড়িয়েছেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, আদিত্য ফাউন্ডেশন জাতি, ধমর্, বর্ণ ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ান। আগামীতে সমাজের সকল ভালো কাজের পাশে থেকে সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে আমার বিশ্বাস।আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আদিত্য ফাউন্ডেশন আমাদের প্রেসক্লাবের উন্নয়নের পাশে দাড়িয়েছেন এ জন্য প্রেসক্লাবের সকল সদস্যর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীতে আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উন্নয়নের পাশে থাকবেন বলে আমাদের বিশ্বাস।

T.A.S / T.A.S

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা