ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে বিএনপি’র দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগ, কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর, আহত ৪


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৩২

ব্যক্তিগত রেশারেষি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্রমণ ও পাল্টা আক্রমণের ঘটনা দলীয় কোন্দলে রূপ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ধারাবাহিক আক্রমণ ও পাল্টা আক্রমণের জেরে সর্বশেষ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর এবং প্রতিপক্ষের আক্রমণে চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ৪ জনের দুইজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি এবং দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আহতরা হলেন, মধুপুর উপজেলা শ্রমিক দলের সাবেক নেতা সুমন, পৌর বিএনপির সাবেক নেতা বাবুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক নেতা হারুন ও যুবদলের সাবেক নেতা মাসুম রানা সোহেল। প্রথম দুইজন হাসপাতালে ভর্তি আছে। এরা সবাই বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক।

স্থনীয়কর্মীরা জানান, বেশ কিছু দিন ধরে মোহাম্মদ আলীর গ্রুপের সুমন ও স্বপন ফকির গ্রুপের সওদাগর পাড়ার সোহাগ গং এর সাথে ব্যক্তিগত স্বার্থ ও আধিপত্য নিয়ে রেশারেষি চলছে। ধারাবাহিক আক্রমণ ও পাল্টা আক্রমণের সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের একটি রেস্টুরেন্টে যুবদলের নেতা আরিফিন সোহাগের উপর আক্রমণ করে আহত করে সুমন গ্রুপের সদস্যরা। পরে রাতে  আক্রমণকারী গ্রুপ শহরে মহড়া দেয়।

এই ঘটনার জেরে শনিবার বিকেলে শহরে দুই গ্রুপ অবস্থান নেয়। সন্ধ্যার আগে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সুমনদের খুঁজতে ময়মনসিংহ রোডের অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ব্যক্তিগত চেম্বারের সামনে সুমন, বাবুল, মাসুম রানা সোহেল ও হারুণদের পেয়ে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে স্বপন ফকির গ্রুপের কর্মীরা আক্রমণ করে। দেশীয় অস্ত্রের আঘাতে তারা আহত হয়।

এক পর্যায়ে মোহাম্মদ আলীর চেম্বারে ঢুকে চেয়ার টেবিল ভাংচুর করে। এসময় বিক্ষুব্দরা সামনের জুতার দোকানেও আক্রমণ চালায়। এই আক্রমণকারীরা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অপর নেতা ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপের সমর্থক।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি কিছুটা থমথমে। মধুপুর পৌরসভার বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে।

মোহাম্মদ আলী গ্রুপের সাবেক বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না জানান, এটি নিতান্তই ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট ঝগড়া বিবাদ। রাজনৈতিক বা দলীয় বিষয় নয়। সমর্থকদের উপর আক্রমণ চালাতে এসে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর চেম্বারে ভাংচুর তান্ডব চালানোর ঘটনা দুঃখজনক।

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারও এতে রাজনৈতিক কারণ নেই উল্লেখ করে বলেন, গত শুক্রবারের আক্রমণ ও শনিবার সওদাগর পাড়ায় হুমকি ধমকি গালি গালাজ করে আসায় ওই সম্প্রদায়ের নারী পুরুষ মিলে তাদের উপর আক্রমণ করেছে। এসময় হয়ত মোহাম্মদ আলীর চেম্বারেও আক্রমণ হতে পারে।

মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, এ ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

​রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়

কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক