ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হাইমচর থানায় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৩৬
“দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে" এই স্লোগান কে সামনে রেখে চাঁদপুরের হাইমচর থানায় অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ (নভেম্বর) সকালে হাইমচর থানা প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়।
 
চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিকনিদের্শনায় অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সুমন এর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রতন শেখের নের্তৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল থানায় কর্মরত সব অফিসার ও ফোর্সদের জরুরি মুহূর্তে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসংক্রান্তে করণীয় সর্ম্পকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাবলি প্রদান করেন।
 
পাশাপাশি সবাইকে অগ্নিকাণ্ডের বিষয়ে আতঙ্কিত না হয়ে কীভাবে অগ্নিকাণ্ড মোকাবিলা করা যায়, সে বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন।
 
এসময় উপস্থিত ছিলেন থানা সাব-ইন্সপেক্টর সমীর, জহিরুল ইসলাম, রুবেল সরদার, আশরাফল সহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত