লালমনিরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সারাদেশের ন্যায় লালমনিরহাটেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের জেলা নেতৃবৃন্দের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, জিয়ার কবর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তা অমানবিক ও অযৌক্তিক। সরকারের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা আবোল তাবোল কথা বলছে। আগামীতে বৃহৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেল বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন- সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোশারফ হোসেন রানা, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রুজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমুখ।
জামান / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন