চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাহিদুল সম্পাদক বিল্লাল
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত শনিবার(২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বহু প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১৪৬০ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৪২৭ জন। ভোট বাতিল হয়েছে ৩৭ টি।
আলহাজ্ব মোঃ সাহিদুল ইসলাম (মোটরসাইকেল) ৬৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সেলিম আনরস প্রতীকে পেয়ছেন ৫৭১ ভোট ও মোঃ রুহুল আমীন ছাতা প্রতীকে পেয়েছেন ১৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ বিল্লাল হোসেন (টিউবওয়েল) প্রতীকে ৬০৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন শেখ ঘোড়া প্রতীকে ৩৪২ ভোট, মোঃ কবির হাসান ডাবলু বালতি প্রতীকে ২৩১ ভোট, শেখ মাহমুদুল কালাম মোরগ প্রতীকে ১৩৮ ভোট, এস.এম বদরুজ্জামান মুন্না
হারিকেন প্রতীকে ৬৮ ভোট।
সহ-সভাপতি সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম হাতি, সহ সাধারণ সম্পাদক পদে দেবব্রত রায় (দেবু) তালা, কোষাধ্যক্ষ মেহদী হাসান বাবলু হরিণ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মোসলে আক্তার লেলিন বাই সাইকেল। প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম গাজী আম প্রতীক, বাজার উন্নয়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুর রহমান (সার্ভেয়ার) প্রতীক গোলাপফুল, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন প্রতীক দোয়াত কলম। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক জি.এম আমিনুল ইসলাম বুলবুল প্রতীক ফুটবল।
কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারমধ্যে ৫ জন ১১ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত হয়ে নির্বাচিত হয়েছেন মোঃ কারিমুল ইসলাম (হেলিকপ্টার), শ্রী কৃষ্ণ বিশ্বাস (চিংড়িমাছ), জামির হোসেন (রিক্সা) মোঃ আব্দুল হালিম মোড়ল (ঘুড়ি), জাহিদুল ইসলাম (মই) নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে একাধিক ভোটাররা জানান চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন যেকোন জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে চুকনগর বাজারের ব্যবসায়ীরা মহা খুশি।
ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিন নির্বাচন পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত সক্ষম হয়েছে। নির্বাচনে পরিদর্শন করেছেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।
৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক শেখ হেলাল উদ্দিনের সার্বক্ষনিক উপস্তিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আসা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ২৪ নভেম্বর রবিবার দিবাগত রাত ৪ঘটিকার সময় বেসরকারি ভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, চুকনগর বাজার বণিক সমিতির আহবায়ক শেখ হেলাল উদ্দিনসহ বিজয়ী ও পরাজিত প্রর্থীরা।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied