কটিয়াদীতে ভাঙচুর - লুটপাট, সেনাবাহিনীর হাতে ভূমিদস্যুসহ আটক ৫
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্য চারিপাড়া গ্রামের আসাদ মিয়ার ঘর-বাড়ী ভাঙচুর-লুটপাট ও ভূমি জবরদখলের অভিযোগে ৫জনকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার(২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে মধ্য চারিপাড়া গ্রামের আসাদ মিয়ার ঘর-বাড়ী ভাঙচুর-লুটপাট ও ভূমি জবরদখলের সময়ে কটিয়াদী ক্যাম্পের ক্যাপ্টেন শিহাবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চারিপাড়া গ্রামের সালাহ উদ্দিন সেলু(৬৫),মোঃ মূর্শিদ মিয়া(৪২),চর ঝাকালিয়া গ্রামের লুৎফর রহমান মেনু(৫২),কটিয়াদী পূর্ব পাড়ার আজাদুল কবির বিপুল(৪৩)ও জাকির হোসেন জুয়েলকে আটক করেছে সেনাবাহিনী।
কটিয়াদী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, আটককৃতদের কটিয়াদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০