ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

৭ রানে অলআউট, টি-টোয়েন্টিতে লজ্জার বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১২:১৭

আফ্রিকা অঞ্চলে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। যেখানে একে একে দুইটি বড় বিশ্বরেকর্ড গড়েছে। একটি যেমন আনন্দের অপরটি তেমনি লজ্জার। বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় নাইজেরিয়া ও আইভরি কোস্ট। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নাইজেরিয়া টি-টোয়েন্টির ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করে।

২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭ রানেই অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে। দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হয়।

৭ রানে অলআউট হওয়ায় নাইজেরিয়ার বিপক্ষে ২৬৪ রানে হারে আইভরি কোস্ট। এদিন দলের সাত ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। সর্বোচ্চ ৪ রান করেন ওটাটারা মোহামেদ।

সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। দলটি খেলেছে ৭.৩ ওভার বা ৪৫ বল, সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার ৩৭ বল (অলআউট ২৪ রানে)। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।

নাইজেরিয়ার হয়ে এদিন সেঞ্চুরি করেছেন সেলিম সালাউ। ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ করেন। এছাড়া আইসেক ওকপি ৩ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা