তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
ঈশ্বরদীতে পৃথক সভা করল কেন্দ্রিয় ছাত্রদল নেতৃবৃন্দ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ‘‘শিক্ষার্থীর চোখে আগামির ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’’ শিরোনামে ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঈশ্বরদী এসএম,স্কুল এন্ড কলেজে স্থানীয় ছাত্রদল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,কেন্দ্রিয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ,কেন্দ্রিয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ। এসময় পাবনা জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম,কামরুজ্জামান প্রিন্স,সাদ্দাম হোসেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু,ইমরান হোসেন সোহাগ,সোহেল রানা সাকিব,ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, সাহিল রাইয়াত মোহন,শূভ হোসেন, কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন,হেদায়েতুল্লাহ সাইদ, সাজেদুর রহমান সেজান , মাসুম হাসান ও মেহেদী হাসান শাওন উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রিয় ছাত্রদল নেতারা ঈশ্বরদী সরকারী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজেও পৃথক সভায় অংশ নেন। এসব সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,আগামির ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব। সেজন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রিয় ছাত্রদল নেতাদের আগমনে স্থানীয় ছাত্রদরের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।
T.A.S / T.A.S
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ