মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সাটুরিয়ায় বিএনপির সংবাদ সম্মেলন
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদককে জড়িয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাটুরিয়া সরকারি ডাক বাংলোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন ও সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার বলেন, তাদের বিরুদ্ধে একটি কুচক্রিমহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও বানোয়াট কথাবার্তা প্রচার করছেন। এতে নিজেদের সুনামক্ষুন্ন ও দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে বা যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ সাটুরিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়