শালিখায় কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ
মাগুরার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) বিতরণ হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন জানান,২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৮ শ ৪০ জন কৃষককে বিনামূল্যে প্রত্যেকে ২ কেজি করে সিনজেন্টা ১২০৩, এস এল এইট এইচ হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল